চেক প্রজাতন্ত্র ১–১ দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হার। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে। তখন ভাবনাটা কী হতে পারে? ড্র করে অন্তত এক পয়েন্ট যদি তুলে নেওয়া যায়! এ হিসাবে আটলান্টা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা দলের মুখটা ম্যাচ শেষে উজ্জ্বল হওয়ার কথা।
চেক প্রজাতন্ত্রের অবস্থা একটু অন্য রকম। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আগে গোল করেও হারতে হয়েছিল। এ ম্যাচেও আগে গোল করে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হলো! নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগেও চেকদের মুঠোয় ছিল ৩ পয়েন্ট। কিন্তু ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করায় দুটি পয়েন্ট ফসকে যায়! কালোমুখেই তাই পাত্রিক শিকদের মাঠ ছাড়ার কথা।
.শেষ ৩২ দলের রাউন্ডে ওঠার লড়াইয়ে গ্রুপপর্বে আর একটি করে ম্যাচ খেলবে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত হিসাব যা দাঁড়াল—‘এ’ গ্রুপে দুটি করে ম্যাচ খেলে সমান ১ পয়েন্ট করে পেল দুই দল। পরের ধাপে উঠতে গ্রুপে শেষ ম্যাচটা জয়ের তাই বিকল্প নেই।
কিন্তু চেকরাই এ ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়তে পারত। শুরুটাই ছিল রেকর্ড গড়ে—মিডফিল্ডার মিখাল সাদিলেক ম্যাচে ৫ মিনিট ৭ সেকেন্ডে গোল করেন। এবার বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দ্রুততম গোল। বক্সে আলেকসান্দ্র সোইকার সঙ্গে বল আদান-প্রদান করে নিচু শটে গোল করেন।
.ম্যাচের ধারা বিবেচনায় গোলটা প্রাপ্য ছিল চেকদের। দক্ষিণ আফ্রিকারও। মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচেও বেশ দ্রুত (৯) গোল হজম করে আফ্রিকার দলটি। কিন্তু আটলান্টায় একটু অন্য রকম দৃশ্য দেখা গেল। গোল হজম করে নিজেদের রক্ষণ আরও গুছিয়ে নেয় ‘বাফানা বাফানা’রা। তবে আক্রমণে ভালো করতে পারেনি। লক্ষ্যে প্রথম শট ছিল ম্যাচের ৭৪ মিনিটে।
.এই রোনালদো এখন শুধুই ইতিহাস, নিজের করুণ ছায়া.শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয় ৮২ মিনিটে। দক্ষিণ আফ্রিকা ফরোয়ার্ড থাপেলো মাসেকোর শট চেক বক্সে ফরোয়ার্ড পাভেল শুলৎসের হাতে লেগে হ্যান্ডবল হয়। পেনাল্টি থেকে গোলটি করেন তেবোহো মোকোয়েনা।
‘এ’ গ্রুপের পরের ম্যাচে আগামীকাল সকাল ৭টায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-মেক্সিকো। এই ম্যাচে জয়ী দল নিশ্চিতভাবেই শেষ ৩২ দলের রাউন্ডে উঠবে।
.এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে মেক্সিকো। তৃতীয় চেক প্রজাতন্ত্রের সংগ্রহ ২ ম্যাচে ১ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ দক্ষিণ আফ্রিকা। গোল ব্যবধানে চেকদের চেয়ে পিছিয়ে আফ্রিকান দলটি।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে শেষ ৩২ দলের রাউন্ডে। গ্রুপে তৃতীয় দলেরও সুযোগ থাকবে এই রাউন্ডে ওঠার। আগামী ২৫ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে চেকরা। একই সময়ে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
.ইচ্ছা করেই এমন পেনাল্টি নিয়েছিলেন কেইন
Comments
Leave a comment
Comments are reviewed before they appear publicly.
No comments yet. Be the first to share your opinion.